সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি
সূত্র: Dhaka News24 / অপরাধ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।ভোর ৫টার দিকে আসিফ আকবর নিজেই পুলিশকে ঘটনাটি জানিয়েছেন।
এর আগে মগবাজারে বিশাল সেন্টারের সামনে ভোররাত ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে যখন গুলি চালানো হয়, সে সময় আসিফ গাড়ির ভেতরে ছিলেন না।
মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত কার্যালয় রয়েছে। তিনি বিশাল সেন্টারের সামনে তার গাড়িটি পার্ক করে রেখেছিলেন, বলেন এই পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗







