হাসপাতালে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসকের বেতন কর্তনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Source: Sarabangla / Health

সংবাদ থেকে
ঢাকা: ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের এক দিনের বেতন কর্তন এবং দায়িত্বে অবহেলার কারণে একজন নার্সকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখওয়াত হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় এই নির্দেশনা দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

