সোমবার কক্সবাজার ছুটছে মহানগর এক্সপ্রেস, চট্টগ্রামের যাত্রীদের ধরতে হবে রাত আড়াইটায়
Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে
চার দশকের বেশি সময় ধরে ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেস এবার ছুটছে পর্যটনের শহর কক্সবাজারের পথে। সোমবার (২৬ অক্টোবর) থেকে সন্ধ্যা ৭টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে রাত ২টা ৪০ মিনিটে। ২০ মিনিট পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে।
ফেরার পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে ট্রেনটি। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা সাড়ে ৬টায় কমলাপুরে পৌঁছানোর কথা রয়েছে।
Original report: Suprobhat Bangladesh
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗