আমরা কি ধীরে ধীরে বই পড়ার অভ্যাস হারিয়ে ফেলছি?
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
বইয়ের পাতা উল্টে গল্পের গভীরে ডুবে থাকা, কোনো বিষয়ে বিস্তারিত জানতে দীর্ঘ লেখা পড়া কিংবা অবসরে প্রিয় বইটি হাতে তুলে নেওয়ার অভ্যাস কি ধীরে ধীরে কমে যাচ্ছে? এখন মুঠোফোনেই পাওয়া যায় খবর, বিনোদন, জ্ঞান ও তথ্যের বিপুল সমাহার। কয়েক সেকেন্ডের ভিডিওতে জানা যাচ্ছে নতুন কিছু, ছোট পোস্টেই মিলছে নানা বিষয়ের সারসংক্ষেপ।
ফলে দীর্ঘ সময় ধরে বই পড়ার ধৈর্য ও মনোযোগ ধরে রাখা আগের চেয়ে কঠিন হয়ে উঠছে কি না, সেই প্রশ্ন সামনে আসছে।
বই অবশ্য হারিয়ে যায়নি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বইয়ের দোকান, গ্রন্থাগার ও বইমেলা এখনো পাঠকদের আকর্ষণ করে। ছাপা বইয়ের পাশাপাশি জনপ্রিয়তা রয়েছে ই-বুক ও অডিওবুকেরও।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



