হাদিসের বাণী নিরবচ্ছিন্নভাবে আমলে মেলে আল্লাহর সন্তুষ্টি
সূত্র: Silkcity News / ধর্ম

সংবাদ থেকে
বিশিষ্ট সাহাবি হজরত সাওবান (রা.)-থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা নিরবচ্ছিন্নভাবে নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি সন্ধানে লিপ্ত থাকে। শেষে আল্লাহ জিবরাইল (আ.)-কে বলেন, আমার অমুক বান্দা আমাকে সন্তুষ্ট করার চেষ্টায় লেগে আছে।
জিবরাইল (আ.) বলেন, অমুকের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তারপর আরশবাহী ফেরেশতারাও বলেন, অমুকের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। একই কথা বলেন আরশের চারপাশের ফেরেশতারা।
তারপর সাত আসমানের অধিবাসীরাও এভাবে বলতে থাকে। তারপর পৃথিবীতে তার ওপর রহমত বর্ষিত হয়। (মুসনাদে আহমাদ, হাদিস : ২২৪০৯)
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



