যশোরে এক মণ্ডপে ২ বার দুর্গাপূজা, ৪ দিন পর বিসর্জন

সংবাদ থেকে
যশোর: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে ২১ অক্টোবর। দেশের সব মণ্ডপে দেবীর বিসর্জন হলেও, বিসর্জন হয়নি যশোর সদরের কৈখালী সার্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা। বরং বিসর্জন থামিয়ে ওই মণ্ডপে দ্বিতীয় দফায় আয়োজন করা হয় দুর্গাপূজার।
ঢাকের বাদ্য থেমেছে, বিসর্জনের প্রস্তুতি শেষ। বিদায়ের ক্ষণে দেবী দুর্গাকে চোখের জলে বিদায় জানানোর কথা ভক্তদের। কিন্তু বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় এক নারীর অস্বাভাবিক আচরণ ও তার ওপর দেবী দুর্গার ভর করার দাবি ঘিরে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। গ্রামবাসীর সিদ্ধান্তে নতুন করে আয়োজন করা হয় পূজার। চারদিন ধরে পূজার আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এ দুর্গোৎসব।
আয়োজকেরা জানান, গত বুধবার বিজয়া দশমীর দিন বিকেলে যখন প্রতিমা বিসর্জনের চূড়ান্ত প্রস্তুতি চলছিল, ঠিক তখনই মণ্ডপে ঘটে এক ব্যতিক্রমী ঘটনা। প্রতিমার সামনে আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন সবিতা রানি ঘোষ নামে এক নারী। কিছুক্ষণ পর জ্ঞান ফিরেই অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি। তিনি গ্রামবাসীকে জানান, অশৌচ থাকা লোকজন পূজায় অংশ নিয়েছেন। একই সঙ্গে পুরোহিত খেয়েছেন মাছ-মাংস। ফলে মায়ের পূজা সঠিকভাবে হয়নি। তাই অমঙ্গল এড়াতে এবং গ্রামের কল্যাণে নতুন করে দিতে হবে পূজা। দৈববাণী অমান্য করলে গ্রামে ঘটবে বড়ো বড়ো দুর্ঘটনা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


