৩৪ বসন্তে পরীমনি
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
জন্মদিন মানেই একসময় ছিল নানার সঙ্গে আনন্দের মুহূর্ত, ঘুম থেকে ডেকে কেক কাটা আর ভালোবাসায় ঘেরা একরাশ স্মৃতি। সময় বদলেছে, বদলেছে জীবনের অনেক কিছু; শুধু রয়ে গেছে প্রিয় মানুষটিকে হারানোর শূন্যতা।
৩৪তম জন্মদিনে দুই সন্তানকে নিয়ে কেক কাটলেও প্রয়াত নানার কথা মনে করে আবেগাপ্লুত ঢালিউড অভিনেত্রী পরীমনি। বললেন, ‘নানা বেঁচে থাকতে আমাকে ঘুম থেকে তুলে কেক কাটতেন। এখন তো আমার সেই মানুষটা নেই। মনে পড়লে কান্না পায়।
অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে ছোটবেলায় নাচ শিখেছিলেন পরীমনি। ভর্তি হয়েছিলেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা)। সেখানে বেশিদিন না থাকলেও নাচ শেখার সেই অভিজ্ঞতা পরবর্তী সময়ে অভিনয়জীবনে কাজে লেগেছে। এরপর টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ পান তিনি।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



