রায়েরবাজারে সমাহিত মডেল-অভিনেত্রী তুলনা
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। পরে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়।
গত ২০ অক্টোবর তুলনার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানতে পারেন, তত দিনে তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে।
মেয়ের শেষ সময়ের কথা জানিয়ে আমেনা বেগম বলেন, ‘অপারেশনের পরের দুদিন শারীরিকভাবে বেশ ভালো ছিল। আমাদের সঙ্গে কথা বলেছে। হাসিখুশি ছিল আমার মেয়েটা। গতকাল সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খুব দ্রুত অবস্থা খারাপ হতে থাকে।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
