অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তরুণ ক্রিকেটারের মৃত্যু
Source: Silkcity News / Sports

সংবাদ থেকে
চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পৌঁছানো হলো না তার।
অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্ত ও অস্থিমজ্জার একটি দ্রুত বর্ধনশীল ক্যান্সারে ভুগছিলেন হৃদয়। তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয়।
চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন হৃদয়।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗