চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, আসবাবপত্র পুড়ে ছাই

সংবাদ থেকে
চাঁদপুর সদর উপজেলার বাগাদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের দ্বিতীয় তলার দুটি কক্ষের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ২৪ অক্টোবর গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস উত্তর ইউনিটের স্টেশন থেকে লিডার নজরুল ইসলামের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যাংকের দুজন কর্মকর্তা-কর্মচারী। ফায়ার সার্ভিসের দ্রুত উপস্থিতির কারণে জানমালসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় প্রতিষ্ঠানটি।
গ্রামীণ ব্যাংকের চাঁদপুর যোনাল ম্যানেজার তাপস আচার্য জানান, রাত আনুমানিক সোয়া তিনটার সময় আমাদের নাইট গার্ড নিত্য শাখা ম্যানাজারকে ঘটনাটি জানায়। তার ভাষ্যমতে কে বা কারা জানা দিয়ে ঢিল ছোড়ার মত কিছু একটা নিক্ষেপ করে। পরে শাখা ম্যানাজার মিজানুর রহমান আমাকে আগুন লাগার বিষয়টি জানায়। আমি তাকে ফায়ার সার্ভিসকে জানানোসহ দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলি। কার পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗