রাবি রেল স্টেশনে থামবে তিতুমীর-সাগরদাঁড়ি এক্সপ্রেস

সংবাদ থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে শনিবার (২৪ অক্টোবর) থেকে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন। ট্রেন দুটি হলো ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ও ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালক সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত একই তারিখের একটি পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এ যাত্রাবিরতি পাচ্ছি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗