জামায়াতের রাজনীতি আওয়ামী লীগকে ফেরার সুযোগ দিতে পারে : প্রিন্স

সংবাদ থেকে
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতের ভুল রাজনীতির কারণেই তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখনো তাদের অপরিণামদর্শী রাজনীতি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দিতে পারে।
শুক্রবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘি মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিছক রাজনৈতিক অনুমান নয়, বরং তার রাজনৈতিক অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়া একটি সতর্কবার্তা। জনগণকে সতর্ক করাই ছিল এ বক্তব্যের মূল উদ্দেশ্য। অন্য কোনো দেশ নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনই বিএনপির রাজনীতির কৌশল।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗