নাস্তা কম নেয়ায় নির্যাতনে প্রাণ হারানো সেই গৃহবধূর দাফন সম্পন্ন
সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রামে শ্বশুরবাড়িতে নাস্তা কম নিয়ে যাওয়ার অজুহাতে নির্যাতনের শিকার হয়ে নিহত গৃহবধূ সিফাতুন নূরের (২২) দাফন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে টানা নয় দিন মৃত্যুর সাথে লড়ে হেরে যাওয়া এই গৃহবধূর মরদেহ শনিবার বিকেলে চন্দনাইশ পৌরসভার নয়াপাড়া গ্রামে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিফাতের গর্ভের দুটি যমজ সন্তান মৃত অবস্থায় প্রসব করানো হয়। পরবর্তীকালে ২৩ অক্টোবর দুপুরে চিকিৎসকধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । শনিবার বাদ মাগরিব স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


