ফরিদগঞ্জে যুবলীগ নেতা বাবু গ্রেফতার

সংবাদ থেকে
চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের সমন ও গ্রেফতারি পরোয়ানামূলে যুবলীগের সাবেক নেতা বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত নেতার নাম সোহেল বিন সালেহ বাবু। তিনি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতির দায়িত্বে ছিলেন।
শুক্রবার (২৩শে অক্টোবর) রাতে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে শনিবার (২৪শে অক্টোবর) দুপুরে তাঁকে পুলিশ প্রহরায় চাঁদপুর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গুপ্টি পশ্চিম ইউনিয়নের একটি স্থানীয় মারামারি ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতে দায়ের করা মামলায় (মামলা নং: জিআর ২০৭/২৪) তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি ছিল। গোপনীয় সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





