২৫ অক্টোবর ২০২৬, ০০:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: জাতীয় সংসদ ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম, সংসদ সদস্য এসএম ফয়সল, সংসদ সদস্য মো. আব্দুল্লাহ্ , সংসদ সদস্য রেজেকা সুলতানা, সংসদ সদস্য মো. আফজাল হোসেন, সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার ও সংসদ সদস্য মাহবুবা হাকিম অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। কাজের সততা, নিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে একই প্রতিষ্ঠানকে বারবার টেন্ডার না দিয়ে অন্যান্য প্রতিষ্ঠানকে সুযোগ প্রদানের বিষয়ে জোর দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কাজে হস্তচালিত যন্ত্রপাতির বদলে যান্ত্রিকীকরণের ব্যবস্থা নেওয়া এবং প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি বা ডিলার নিয়োগের পরামর্শ দেওয়া হয়। একই সাথে দিনাজপুরের রাণীর বন্দরে তাঁত বোর্ডের অফিস ও জমির ব্যবহার বা বরাদ্দ প্রক্রিয়া যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

The post বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর