২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আর্থিক খাতে সাইবার হামলার ঝুঁকি, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ডিজিটাল পেমেন্টের বিস্তারে আর্থিক লেনদেনের গতি বেড়েছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় বাড়ছে সাইবার হামলার ঝুঁকিও। সম্প্রতি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। এমন পরিস্থিতিতে দেশের আর্থিক খাতের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ব্যাংকার ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সাইবার নিরাপত্তার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। ছুটির দিন কিংবা দীর্ঘ বন্ধের সময়ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। সম্ভাব্য হামলা ঠেকাতে প্রযুক্তিগত দুর্বলতা চিহ্নিত করা, সফটওয়্যার নিয়মিত হালনাগাদ, নেটওয়ার্ক পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পুনরুদ্ধারের সক্ষমতা বাড়ানো জরুরি।

তবে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে দেশের আর্থিক খাতে বড় ধরনের আর্থিক ঝুঁকি বা আতঙ্কের পরিস্থিতি নেই।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর