চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৯৯০
সূত্র: Sarabangla / অপরাধ

সংবাদ থেকে
চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে ৯৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে ৫৪৫ জন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার গ্রেফতার ও উদ্ধারসংক্রান্ত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৬, আগের মামলায় ৬৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানামূলে ১৪৬, সাজা পরোয়ানামূলে ১৮ এবং মাদক মামলায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






