30 October 2026, 15:36 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি সর্বোচ্চ ৩০ লাখ টাকা

Source: Arthosuchak / Economy

সংবাদ থেকে

বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জাম পরিদর্শন, পরীক্ষা-নিরীক্ষা এবং অনুমোদন নবায়নের ফি নতুন করে নির্ধারণ করেছে সরকার। এ জন্য বিদ্যুৎ বিধিমালা, ২০২০ সংশোধন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, ৫০ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতাসম্পন্ন গ্রাহকের বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শন ও পরীক্ষার ফি উপকেন্দ্রের ক্ষমতাভেদে ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে বৈদ্যুতিক লিফট, এনার্জি মিটার, ট্রান্সফরমারের তেল পরীক্ষাকারী প্রতিষ্ঠান এবং বৈদ্যুতিক উপকেন্দ্রের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পরিদর্শন, পরীক্ষা ও অনুমোদন নবায়নের ফিও নির্ধারণ করা হয়েছে।

গত ১৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এটি প্রকাশিত হয়।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending