27 October 2026, 10:16 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রাজশাহী নগরীতে শীতকালীন সবজির বাজার চড়া

Source: Sonali Sangbad / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাজারে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি উঠতে শুরু করলেও কমেনি দাম। টমেটো, শিম, লাল বেগুন, গাজর ও কাঁচা মরিচসহ কয়েকটি সবজি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তবে আলু, পেঁপে, শাক ও লাউসহ কিছু সবজির দাম তুলনামূলক কম রয়েছে। এদিকে বাজারে মৌসুমি বৈচিত্র্য বাড়লেও ডিম, মুরগি ও মাছের বাজারে চড়া দাম অব্যাহত রয়েছে।

শনিবার সকালে নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজার ঘুরে দেখা গেছে, পুঁইশাক ১০ টাকা, লালশাক ২০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা কলা ২৫ টাকা হালি, লাউ ৩০ টাকা পিস, পটল ৪০ টাকা, কচু ৪০ টাকা, ওল ৪০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, মুলা ৫০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কচু লতি ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, করলা ৭০ টাকা, শসা ৭০ টাকা, সাদা বেগুন ৮০ টাকা এবং ফুলকপি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, লাল বেগুন ৮০ টাকা, রসুন ১০০ টাকা, কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, গাজর ১২০ টাকা, শিম ৮০-১০০ টাকা, আদা ১৬০ টাকা এবং টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending