রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩৩, বিপুল মাদক উদ্ধার

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র।
গত শুক্রবার ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে। গতকাল শনিবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের কোনো থানায় খুন, ডাকাতি কিংবা যৌতুকের জন্য হত্যার মতো বড় কোনো অপরাধের ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতন মামলাসহ বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে মোট দায়েরকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৭টিতে। এ ছাড়া একই সময়ে ১৫টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





