রাজশাহীতে গ্যাসের সংকটে ফিরছে ‘খড়ির যুগ’

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: এলপিজির চড়া দাম ও তীব্র গ্যাস সংকটের কারণে রাজশাহীতে রান্নাঘরের আধুনিকতা থমকে দাঁড়িয়েছে। নাগাল না পেয়ে বাধ্য হয়ে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ঐতিহ্যবাহী কাঠের খড়ির দিকে ঝুঁকছেন, যা নগরীতে ফিরিয়ে এনেছে এক সময় পেছনে ফেলে আসা ‘খড়ির যুগ’। বিকল্প জ্বালানি হিসেবে চাহিদা বাড়ায় রাজশাহী নগরী ও আশপাশের এলাকায় কাঠের খড়ির রমরমা ব্যবসা জমে উঠেছে।
সংকটকে কেন্দ্র করে রাজশাহী নগরীসংলগ্ন কাশিয়াডাঙ্গা, আমচত্বর, কাটাখালী ও নওহাটাসহ বিভিন্ন পয়েন্টের অলিগলিতে গড়ে উঠেছে খড়ির আড়ৎ। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসেব মতে, বর্তমানে পুরো নগরীতে অর্ধশতাধিক খড়ির আড়ৎ সক্রিয় রয়েছে। প্রতিটি আড়তে প্রতিদিন গড়ে অন্তত ১০ হাজার টাকার খড়ি বিক্রি হচ্ছে।
সেই হিসাবে রাজশাহী নগরীতে প্রতিদিন প্রায় পাঁচ লাখ টাকার কাঠখড়ি হাতবদল হচ্ছে, যা মাসের হিসাবে দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকায়। সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এলপিজি সিলিন্ডারের উচ্চমূল্যের কারণে মাস শেষে আর বাজেটের হিসেব মেলাতে পারছে না। নিরুপায় হয়েই তাদের আবার মাটির চুলা ও খড়িতে রান্নার পথ বেছে নিতে হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗