প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণার অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

সংবাদ থেকে
নাটোর: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা ও বিএনপির রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা খালেদ রাশেদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আবু হুরায়রা দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗