প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে কেসিসি প্রশাসক
সংবাদ থেকে
খবর বিজ্ঞপ্তি ঃ ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নগরীর ফেরিঘাট মোড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর দেশব্যাপি তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কেসিসি মহানগরীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে সরেজমিন উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রশাসক বলেন, প্রতিদিন পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করলেও প্রতি শনিবার বিশেষ একটি এলাকায় বিশেষভাবে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
ডেঙ্গু সংক্রমণ হ্রাস পেলেও আগামী এক মাস এ কার্যক্রম চলবে। পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে তিনি কেসিসি’র পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করেন। পরে প্রশাসক নগরীর শিববাড়ি মোড়সহ সংলগ্ন এলাকার পরিচ্ছন্ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





