২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নগরীর সন্ধানী ক্লিনিকে হামলা- ভাংচুর-গুলি বর্ষণ : গ্রেফতার ২

সূত্র: Daily Probaha / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার : নগরীতে সন্ধানী ক্লিনিকে ব্যাপক ভাঙচুর ও গুলির ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ক্লিনিকের সোনাডাঙ্গা শাখায় সশস্ত্র মহড়া দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সোয়া ১টার দিকে তারা কর্তব্যরত চিকিৎসককে অস্ত্র প্রদর্শন করে হুমকি দেয়। এ ঘটনার পর থেকে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

এদিকে শনিবার রাতে বাবুখান রোড শাখায় হামলার পর থেকে ক্লিনিকের মূল ফটক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সেবা কার্যক্রমও বন্ধ রেখেছে তারা। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ মামলা করতে রাজি না হওয়ায় রোববার এসআই সুদিপ্ত শাহীন বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ পূর্বক ১৫-২০জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ নগরীর শিববাড়ী এলাকার হিরা ও মারুফ নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তবে পুলিশ এ ঘটনার মূলহোতা ফাহিমকে না পেয়ে তার বাবাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করে জিম্মায় দেওয়া হয়েছে।

রোববার সকালে খুলনা কমার্স কলেজের বিপরীতে সন্ধানী ক্লিনিকে গিয়ে দেখা যায়, সেখানকার প্রধান ফটক বন্ধ রেখে সামনে বসে রয়েছেন একজন প্রহরী। ভেতরে ভাঙচুর হওয়া দুই চিকিৎসকের চেম্বারের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচ ও অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করছেন একজন কর্মী। সাধারণ কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। কেউ কোনো কথা বলতে রাজি হচ্ছেন না। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর