28 October 2026, 18:35 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা আগামী ২৯ নভেম্বর ভোট

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ হলেন,চেয়ারম্যান: সাবেক সভাপতি অ্যাড. শেখ নুরুল হাসান রুবা, সদস্য: অ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, সদস্য: অ্যাড. এস. মুজিবর রহমান।

একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশায় এগিয়ে যাক খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী কার্যক্রম। সকল আইনজীবীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচন হোক সৌহার্দ্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন।

ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, খসড়া ভোটারের উপর আপত্তি দাখিল ২৭ অক্টোবর সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত, আপত্তি শুনানী ও সিদ্ধান্ত গ্রহণ ২৮ অক্টোব্র বেলা ১২টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮ অক্টোবর বেলা ১২টায়, মনোনয়নপত্র সংগ্রহ ৩ নভেম্বর সকাল সোয়া ১০টা থেকে ৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, মনোয়নপত্র দাখিল ৫ নভেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ৮ নভেম্বর প্রার্থীর তালিকা প্রকাশ, ৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাচাই, ১০ নভেম্বর বিকেলে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ১১ নভেম্বর সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত আপিল করার শেষ সময়, ১২ নভেম্বর দুপুর ২.৩০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল শুনানী ও নিস্পত্তি, ১৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ১৯ নভেম্বর বেলা ১২টায় আইনজীবী সমিতির মিলনায়তনে প্রজেতশন মিটিং।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending