মাদারগঞ্জে ৫ গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ করল ‘ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন’

সংবাদ থেকে
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর কয়ড়া, কলাদহ, কুকুরমারিসহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমাতে একটি কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে ‘ইফতেখার লেমন চৌধুরী ফাউন্ডেশন’।
এই জনকল্যাণমুখী উদ্যোগে প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন ৬ নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী।
স্থানীয়দের ভাষ্যমতে, নদীর দুই পারের মানুষের যাতায়াতে এতদিন চরম ভোগান্তি পোহাতে হতো। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষকে এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। একটি সেতুর অভাবে এতদিন সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের নানামুখী সমস্যার মুখোমুখি হতে হতো। এমন পরিস্থিতিতে কাঠের সেতুটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
