শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট : ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
স্থানীয়ভাবে ‘অপারেশন ল্যাংড়া’ নামে পরিচিত এই কৌশল এখন উত্তর প্রদেশ ছাড়িয়ে ভারতের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ছে।
‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’-এর গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সাল থেকে উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগে প্রায় ৬৫০টি ঘটনায় পুলিশ গুলি চালিয়ে সন্দেহভাজনদের আহত করেছে। এগুলোর নিরপেক্ষ পর্যালোচনায় দেখা গেছে—আক্রান্তদের প্রায় সবাই মুসলিম।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

