গোপালগঞ্জে পুলিশের দুই সদস্যকে পেটাল ছাত্রলীগ : গাড়ি ভাঙচুর

সংবাদ থেকে
গোপালগঞ্জ প্রতিনিধি ঃ গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনাও ঘটেছে। ঘটনার ভিডিও আবার নিজেদের ফেসবুক আইডিতে শেয়ারও করেছেন তারা। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে একটি মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছায় মিছিলকারীরা। এ সময় সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗