২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

চাঁদাবাজির অভিযোগ ছাড়াই মামলা করতে আইন সংস্কারের উদ্যোগ : আইজিপি

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ঃ চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ যাতে মামলা করে ব্যবস্থা নিতে পারে, সে জন্য নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা পুলিশ লাইনসে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয়ে অভিযোগ করতে চান না। তাদের কেউ কেউ সন্ত্রাসী কর্মকা-ে জড়িত কিংবা ক্ষমতাসংশ্লিষ্ট হওয়ায় সাধারণ মানুষ সাক্ষ্য দিতেও সাহস পান না। এ পরিস্থিতিতে অভিযোগের অপেক্ষা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ডিজিটাল প্রমাণের ভিত্তিতেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হবে। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে উদ্যোগের অগ্রগতি দেখা যেতে পারে। তবে আইনটি কার্যকরের নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

অপরাধ প্রতিরোধে পুলিশের আগাম তথ্য সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, অপরাধ সংঘটনের পর পুলিশ তৎপর হলেও অপরাধের আগাম তথ্য সংগ্রহের কার্যক্রম যথেষ্ট সক্রিয় বলে মনে হচ্ছে না। পুলিশের তথ্যদাতারা কার্যকরভাবে কাজ করলে অপরাধীদের তৎপরতা আগেই শনাক্ত করা সম্ভব হতো। চাঁদাবাজদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে চান না। এ ক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করতে কার্যকর তথ্য সংগ্রহ ও ডিজিটাল প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে। পুলিশ বল প্রয়োগ করলে সমালোচনা হয়, আবার কঠোর ব্যবস্থা না নিলে পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর