কেসিসির স্বাস্থ্যকর নগর পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ঃ নগরবাসী, বিশেষ করে নারী ও বয়স্কদের জন্য নিয়মিত শারীরিক কর্মকা-ের সুযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক পরিকল্পনা সভা সোমবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় খুলনায় চলমান ‘‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিং’’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ইতোপূর্বে প্রাথমিকভাবে তিনটি ওয়ার্ডে এলাকাভিত্তিক মতবিনিময়ের মাধ্যমে নাগরিকদের নিরাপদ চলাচল ও শারীরিক পরিশ্রমের পথে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত সমস্যাসমূহের সমাধানে করণীয় নির্ধারণ ও অগ্রাধিকারভিত্তিক কার্যক্রমের তালিকা প্রণয়নের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক গৃহস্থালি পর্যায়ে উৎসে বর্জ্য পৃথকীকরণ পাইলট কার্যক্রম এবং কমিউনিটির উদ্যোগে পরিষ্কারকৃত পুকুরসমূহ সংরক্ষণ ও সাঁতারের জন্য নিরাপদ ব্যবহার বিষয়ে এ অংশগ্রহণমূলক সভায় অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


