২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল ও সার্থক করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ —-মাওলানা আবুল কালাম আজাদ

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল ও সার্থক করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখা। এ উপলক্ষে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা মহানগরীর শূরা বৈঠকে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। শনিবার (২৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই শূরা বৈঠকে সভাপতিত্বকালে তিনি লংমার্চের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং তৃণমূল পর্যায়ের সকল শাখা ও নেতাকর্মীদের একযোগে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম। বৈঠকে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, দাওয়া ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক জুলফিকার আলী, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী, পেশাজীবী থানা আমীর জাফর সাদিক, ব্যবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ’। এই লংমার্চ কেবল একটি সাধারণ রাজনৈতিক কর্মসূচী নয়; এটি শোষিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত জনতার এক প্রতিবাদী পদযাত্রা। খুলনা মহানগরী এই লংমার্চের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। তাই এই কর্মসূচিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নজিরবিহীন সফলতায় উন্নীত করা আমাদের সংগঠন ও আন্দোলনের নৈতিক দায়িত্ব।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর