২৯ অক্টোবর ২০২৬, ১৭:০৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শায়েস্তাগঞ্জে রেললাইনে ফাটল ধীরগতিতে ট্রেন চলাচলের নির্দেশ

সূত্র: Habiganj Express / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই এলাকায় রেললাইনের একটি অংশে ফাটল দেখা দিয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, নুরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুরাবই এলাকার রেললাইনে ফাটল দেখা দেওয়ার পর বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

পরে দ্রুত ফাটল মেরামতের কাজ শুরু করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে ফাটল ধরা অংশ দিয়ে ট্রেন ধীরগতিতে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত মেরামতকাজ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর