চুনারুঘাটে বিজিবির পৃথক অভিযান ৪৮ কেজি গাঁজাসহ যুবক আটক

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান, সুন্দরটিলা ও গাঢ়োটিলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিমটিবিল বিওপির একটি টহলদল আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালায়।
এ সময় উজ্জল বাড়াইকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়। আটক উজ্জল বাড়াই চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানের পুরান লাইনের বাসিন্দা। তিনি মৃত বালক বাড়াইয়ের ছেলে। একই দিন দুপুর ১২টার দিকে সাতছড়ি বিওপির টহলদল সুন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাঁচ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗