‘পারস্য উপসাগরে ঢোকার স্বপ্ন ভুলে যান’, ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি

সংবাদ থেকে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে মার্কিন যুদ্ধজাহাজে সরাসরি আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদোল্লাহি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, পারস্য উপসাগর কিংবা ইরানের সমুদ্রসীমায় মার্কিন বাহিনীর প্রবেশের সময় শেষ হয়ে এসেছে। যেকোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে বলেও দাবি করেন তিনি।
আবদোল্লাহি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট কেবল স্বপ্নই দেখতে পারেন যে তাঁদের বাহিনী আবার পারস্য উপসাগরে ঢুকবে। এই ইচ্ছা তাঁদের চিরতরে কবরেই নিয়ে যেতে হবে।”
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘এপিক ফিউরি’র মতো বড় ধরনের সামরিক অভিযান পুনরায় চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের দাবি, আগের যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইরানের কাছাকাছি না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তেহরান প্রশ্ন তুলেছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗



