তরুণদের বিক্ষোভে উত্তাল ইউরোপ, ক্ষোভের নেপথ্যে কী?

সংবাদ থেকে
ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও জীবনযাত্রার ব্যয় নিয়ে বিক্ষোভে নেমেছেন তরুণেরা। এসব আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জেনারেশন জেড বা জেন-জি প্রজন্ম। একেক দেশে বিক্ষোভের তাৎক্ষণিক কারণ আলাদা হলেও তরুণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশা ক্রমেই এক অভিন্ন ক্ষোভে রূপ নিচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া ও সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে তরুণদের আন্দোলন সরকারগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। শিক্ষা খাতে অর্থের অভাব থেকে শুরু করে বাড়িভাড়া বৃদ্ধি ও দুর্নীতির অভিযোগ—বিভিন্ন ইস্যুতে রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা।
ফ্রান্সে শিক্ষার্থীদের সাম্প্রতিক বিক্ষোভের পেছনে রয়েছে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর অতিরিক্ত চাপ এবং শিক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব। শিক্ষার্থীরা ছোট শ্রেণিকক্ষ, শিক্ষকদের জন্য বাড়তি বরাদ্দ, উন্নত অবকাঠামো এবং তরুণদের ওপর পুলিশি সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
