এল ক্লাসিকোয় আজ রাতে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
সংবাদ থেকে
লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ম্যাচের আগে পয়েন্ট তালিকায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তারা।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই শিবিরেই রয়েছে কিছুটা অস্বস্তি। নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবেন না ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে বার্সেলোনা দলে পাচ্ছে না এরিক গার্সিয়াকে। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন দানি অলমো ও জুলস কুন্দেও।
রিয়াল মাদ্রিদের সামনে সমীকরণটা বেশ কঠিন। বার্সেলোনাকে হারাতে পারলে দুই দলের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়াবে ৩-এ। আর হারলে ব্যবধান বেড়ে হবে ৯ পয়েন্ট। সে ক্ষেত্রে লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ে রিয়ালের পথ আরও কঠিন হয়ে উঠতে পারে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗