29 October 2026, 03:32 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

সার্ভারের জরুরি নিরাপত্তা পর্যালোচনা ও বৈশ্বিক সাইবার ঝুঁকি বিশ্লেষণের অংশ হিসেবে টানা চার দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। ২৫ অক্টোবর রবিবার সকাল ৮টা থেকে কেন্দ্রীয় ব্যাংকের এই মূল তথ্য বাতায়নটিতে সাধারণ ব্যবহারকারী ও গ্রাহকরা পুনরায় স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি নিরাপত্তাজনিত সতর্কতা এবং সামগ্রিক ঝুঁকি পর্যালোচনার স্বার্থে গত বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটিতে প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পরই এটি পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের পোর্টালে (bb.org.bd) প্রবেশ করতে গিয়ে জটিলতায় পড়েন ব্যবহারকারীরা। সে সময় সাইটে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা প্রদর্শিত হতো, যাতে কারিগরি রক্ষণাবেক্ষণ (Maintenance) কার্যক্রম চলার কথা জানানো হয়েছিল।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending