29 October 2026, 02:21 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

Source: TechZoom / Bangladesh

সংবাদ থেকে

শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ইলেকট্রনিক্স জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের বহুল প্রতীক্ষিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। পূর্বের ধারাবাহিকতায় এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য ফ্রি। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুযোগ। এই ক্যাম্পেইনের সুবিধাগুলো ক্রেতারা উপভোগ করতে পারবেন আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধনী দিনেই (১৭ অক্টোবর) প্রথম সৌভাগ্যবান বিজয়ী হিসেবে খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। তার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য একসাথে উপহার পেয়ে শতরূপার পরিবারে এখন উৎসবের আমেজ। সেইসঙ্গে ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার এই সংবাদে তার এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

সিজন-২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending