ব্যাংকের সাপ্তাহিক ছুটি ১ দিন করার দাবি দোকান মালিক সমিতির

সংবাদ থেকে
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি দুই দিন থেকে কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির মতে, ব্যাংক টানা কয়েক দিন বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেন ব্যাহত হয়। একই সঙ্গে ঋণের সুদের চাপ বাড়ে এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নগদ অর্থ রাখায় নিরাপত্তাঝুঁকিও তৈরি হয়।
শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীদের জানমালের ক্ষতি এড়াতে দেশকে ছুটির ফাঁদে ফেলা যাবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বিভিন্ন অজুহাতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়। কখনো সাপ্তাহিক বন্ধের দিন ব্যাংক খোলা রেখে বৃহস্পতিবার বা রোববার বন্ধ রাখা হয়। এতে একটানা দীর্ঘ ছুটি তৈরি হয়, যা ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


