আজ শুভ প্রবারণা পূর্ণিমা

সংবাদ থেকে
বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ । এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস, এ উৎসব পালনের মধ্য দিয়ে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, এই পুণ্যময় পূর্ণিমা তিথিতে মহামানব গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। এদিনেই মানবজাতির সুখ, শান্তি ও কল্যাণে স্বধর্ম প্রচারের জন্য ভিক্ষু সংঘকে নির্দেশ দেন তিনি। একই দিনে তার তিন মাসের বর্ষাবাসের পরিসমাপ্তিও ঘটে।
পূজনীয় ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এই প্রবারণা তিথি। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস ধরে দেশের প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে শুভ কঠিন চীবর দানোৎসব।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗