২৫ অক্টোবর ২০২৬, ১৯:৫৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

সূত্র: Jamalpur News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার কারিগরি ত্রুটি সারিয়ে উৎপাদন শুরু করার দুই দিনের মাথায় রোববার সকাল থেকে কারখানাটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- গ্যাসের চাপ কম থাকায় রোববার সকালে উৎপাদন বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আগামী ডিসেম্বর মাসে গ্যাস সরবরাহের কথা জানানো হয়। ফলে ডিসেম্বরের আগে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরুর সম্ভাবনা নেই।

কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক জানান- নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন চালু রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর