ভূমি অফিসের গাছ কাটার অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
Source: Jamalpur News24 / Bangladesh

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের গাছ নিধনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মহিরামকুল মোড়ে চরবানিপাকুরিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, ভূমি অফিসের গাছ কাটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা জনমনে ভুল ধারণার সৃষ্টি করছে। এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান তাঁরা।
Original report: Jamalpur News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
