28 October 2026, 06:36 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: শুধু বিচারপতি বা বেঞ্চের সংখ্যা বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়, বরং দ্রুত মামলা নিষ্পত্তির ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষার্থী হেনস্তার ঘটনাটি আবেগের পরিবর্তে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

মামলাজট কমানোর বিষয়ে তিনি বলেন, বেঞ্চ বাড়ানোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো সংশ্লিষ্ট বেঞ্চগুলোতে কতসংখ্যক মামলা নিষ্পত্তি হচ্ছে, তা বিবেচনা করা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য গঠিত একটি বেঞ্চের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই বেঞ্চ প্রায় ৩০ থেকে ৩৫টি কার্যদিবসে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রায় ২৪টি মামলার নিষ্পত্তি করেছে। তবে পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, একই ধরনের এখতিয়ারসম্পন্ন অন্য বেঞ্চগুলো হয়তো সমপরিমাণ মামলা নিষ্পত্তি করতে পারছে না।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending