২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

গণভোটের রায় অগ্রাহ্য করলে জনগণ মেনে নেবে না: শফিকুর রহমান

সূত্র: Sarabangla / রাজনীতি

সংবাদ থেকে

ঢাকা: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের সেই রায়কে অগ্রাহ্য করার চেষ্টা করা হলে তা দেশের মানুষ মেনে নেবে না।

রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে আলোচনা করে অধিকাংশ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি সনদ তৈরি করেন। সেই সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলো এতে সই করেছিল।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর