প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট চালু এনআরবি ব্যাংকের

সংবাদ থেকে
প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
এনআরবিদের জন্য এনআরবি ব্যাংক এই স্লোগানকে সামনে রেখে নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এই সেবা চালু করলো এনআরবি ব্যাংক।
আজ রবিবার (২৫ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান আনুষ্ঠানিকভাবে এই প্রডাক্ট চালু করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আনোয়ার উদ্দিন ও কিমিওয়া সাদ্দাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম রাশিদুল হুদা এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অলি আহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
