চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর জামা-ব্যাগে মিলল আড়াই কোটি টাকার স্বর্ণ
সূত্র: Suprobhat Bangladesh / বাংলাদেশ

সংবাদ থেকে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর জামা ও হ্যান্ড ব্যাগেজ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে সন্দেহজনক গতিবিধির কারণে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধারের পর ওই যাত্রীকে আটক করা হয়।
আটক মো. শরীফ নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ্ব কাফেলা’র সদস্য।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রোববার সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রামে আসেন শরীফ। বিমানবন্দরের অ্যারাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তাঁর সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর তল্লাশি চালানো হয়।
মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


