29 October 2026, 03:07 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ইসলামপুর প্রেসক্লাব নির্বাচন: ১৪ নভেম্বর ভোটগ্রহণ

Source: Jamalpur News24 / Politics

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন বিকেল ৩টায় ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

রোববার (২৫ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এস এম এ হালিম দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী- ২৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা এবং ২৮ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ নভেম্বর যাচাই-বাছাই, ৪ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ১৩ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত মক ভোট অনুষ্ঠিত হবে।

Original report: Jamalpur News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending