বাংলাদেশে আবারও বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল
Source: Dainik Purbokone / International

সংবাদ থেকে
আগস্ট মাসের ভয়াবহ বন্যায় দুটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থগিত হওয়া বিদ্যুৎ রপ্তানি গত শুক্রবার সন্ধ্যা থেকে পুনরায় শুরু করেছে নেপাল। ভারতের জাতীয় গ্রিড বা ট্রান্সমিশন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
হিমালয় কন্যা নামে পরিচিত নেপালে ভোতেকোশি ও ত্রিশূলী নদীতে গত ২৬ অগাস্ট স্মরণকালের ভয়াবহ ও প্রলয়ঙ্করী বন্যায় দুটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। একইসঙ্গে বন্ধ হয়ে যায় বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানিও। […]
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗