পূর্বের চাকরিকাল দিয়ে জ্যেষ্ঠতা দাবি করতে পারবেন না জাতীয়করণকৃত শিক্ষকরা

সংবাদ থেকে
ঢাকা: জাতীয়করণকৃত শিক্ষকদের পূর্বের চাকরিকালের ৫০ শতাংশ গণনা করে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওপর জ্যেষ্ঠতা দাবি করার কোনো আইনি ভিত্তি নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জাতীয়করণকৃত শিক্ষকদের পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণেই কেবল পূর্বের চাকরিকালের এই হিসাব প্রযোজ্য হবে।
রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে গত ২ জুলাই প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সরকারের করা সিভিল আপিল মঞ্জুর করে এ রায় দেন।
পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, ২০১৩ সালের জাতীয়করণকৃত শিক্ষক বিধিমালা অনুযায়ী, শিক্ষকদের পূর্বের অর্জিত ৫০ শতাংশ ‘কার্যকর চাকরিকাল’ গণনা করা হবে জাতীয়করণকৃত শিক্ষকদের নিজেদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে। এ বিধান ব্যবহার করে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চেয়ে জ্যেষ্ঠতা দাবি করার সুযোগ নেই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


