1 November 2026, 17:31 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পবিপ্রবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‎রোববার (২৫ অক্টোবর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাটি দায়ের করা হয়।

‎এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন বহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকা অতিরিক্ত পদে জনবল নিয়োগ দেন। বাছাই বোর্ডের সদস্যদের অবৈধভাবে প্রভাবিত করে সাবেক উপাচার্যের নিজের ছেলেসহ অন্যান্যদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়। পরবর্তীতে এসব ভুয়া ও নিয়মবহির্ভূত নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়, যার মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending